ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ এপ্রিল ২০২৫, ১১:০১ সকাল

Link Copied!

নওগাঁর পোরশায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালক নাজমুল হক সুমন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন আজিম উদ্দীন (২৩) নামে আরও একজন। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নিতপুর-সারাইগাছী সড়ক হয়ে সুতরইল মোড়ে যাওয়া সময় বড় ব্রিজ এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক সুমন পোরশা উপজেলার নিতপুর পুরাতন পাড়ার মহল্লার মজিবর রহমানের ছেলে। গুরুতর আহত আজিম উদ্দীন (২৩) একই এলাকার মোতাহারের ছেলে।

স্থানীয়রা জানান, নাজমুল ও আজিম মোটরসাইকেলে করে নিতপুর-সারাইগাছী সড়ক হয়ে সুতরইল মোড়ে যাওয়ার সময় বড় ব্রিজ এলাকায় পৌঁছালে মাটিবাহী ট্রাক্টরের চাপায় নাজমুল নিহত হন। আহত অবস্থায় স্থানীয়রা আজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকালে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নওগাঁর পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘নাজমুল ও আজিমের পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে। পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো