ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোটরসাইকেলের সাথে পিকআপের ধাক্কা, নিহত এসএসসি পরীক্ষার্থী

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ এপ্রিল ২০২৫, ২:৫১ বিকাল

Link Copied!

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় মো. হাসান আলী নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের দোয়েল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে হাসানের বন্ধু নাঈম হোসেনও আহত হয়েছে। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

নিহত হাসান হোসেন (১৬) পৌর শহরের থানা পাড়া এলাকার মিলন হোসেনের ছেলে। আহত নাঈম একই এলাকার নিয়ামত হক ভোলার ছেলে। নিহত হাসান এবার বিরামপুরের আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

স্থানীয়রা জানায়, রবিবার সকাল ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু বিরামপুর শহরে ঘুরতে যায়। এ সময় গোবিন্দগঞ্জ থেকে একটি মালবাহী পিকআপভ্যান উপজেলার দোয়েল মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় হাসান আলী ছিটকে রাস্তায় পড়ে পিকআপের চাকার চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তাহাজুল ইসলাম জানান, হাসানকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায়, বুকে ও কোমরে গুরুতর আঘাতেই হাসানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন তিনি।

ওসি মমতাজুল হক জানান, সড়ক দূর্ঘটনায় আহত হয়ে হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সড়ক পরিবহন আইনে এ ঘটনায় মামলা করা হবে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো