ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রেললাইনে কাটাপড়ে প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৫, ১১:১৬ সকাল

Link Copied!

চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজ এলাকায় রেললাইনে কাটা পড়ে মিনাল (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক মারা গেছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকালে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মিনাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা ও মৃত মিন্টু মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা জিআরপি থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজের ‘দশ পকেট’ এলাকায় পৌঁছালে মিনাল ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, লাশের সুরতহাল শেষে থানা ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো