ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ এপ্রিল ২০২৫, ১১:০৮ সকাল

Link Copied!

গাজীপুর টঙ্গী পূর্ব থানার স্টেশন রোডে প্রাইভেট কারের ধাক্কায় মো. নাজিম (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নাজিমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজিম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম সড়ালিয়া গ্রামের মো. আউয়াল মিয়ার ছেলে। উত্তরা দক্ষিণ খানের বালুর মাঠ এলাকায় ভাড়া থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাজিমের বাবা আউয়াল মিয়া জানান, কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন নাজিম। এসময় পূর্ব থানার স্টেশন রোডে একটি প্রাইভেট কার তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো