ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুষ্টিয়ায় পৃথক স্থানে ট্রাকের চাপায় নারীসহ নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ এপ্রিল ২০২৫, ১২:৩০ বিকাল

Link Copied!

কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার আটমাইল ও বহলবাড়ীয়া সেন্টারের মাঝামাঝি এলাকায় মালবাহী ট্রাকের চাপায় রেহেনা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পঞ্চগড় থেকে যশোরগামী একটি মালবাহী ট্রাক রেহেনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেহেনা খাতুনের মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রেহেনা খাতুন আটমাইল এলাকার মন্টু সর্দারের স্ত্রী।

অপরদিকে, গেল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভেড়ামারার গোলাপনগরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে বালুবাহী ট্রাকের চাপায় ফিরোজ আলম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ফিরোজ আলম বাহাদুরপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুটি ঘটনার মধ্যে একটি ট্রাক আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। অন্য ট্রাকটিকে চিহ্নিত করার কাজ চলছে এবং তার চালকদের আটক করার জন্য কাজ করছে পুলিশ।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো