ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ এপ্রিল ২০২৫, ১২:০৪ বিকাল

Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার(১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘরের সোনাখালী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আতিয়ার রহমান (৪৫) বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ইমান উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ফকিরহাটের বিসমিল্লাহ ফিড মিলের কর্মচারী ছিল বলে জানা গেছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু জানান, দ্রুতগামী পরিবহন ওই বাইসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনস্থল থেকে আতিয়ার রহমানের লাশ উদ্ধার করে। পরে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো