ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের ধাক্কায় বউভাতের যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ এপ্রিল ২০২৫, ১২:৫৯ বিকাল

Link Copied!

নেত্রকোনার বারহাট্টায় গরুবাহী ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস ছিটকে সড়কের পাশে ক্ষেতে গিয়ে পড়েছে। এতে বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। বাসের যাত্রীরা বউভাতের অনুষ্ঠানে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ যাচ্ছিলেন। আহতের মধ্যে নারী শিশু ও বৃদ্ধ ব্যক্তিও রয়েছেন বলে জানিয়েছন প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় বাস ও ট্রাকের চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তারা পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় পেট্রোল পাম্পের সামনে নেত্রকোনা -মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

বারহাট্টা থানার এসআই মো. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন, ওই বাসে ৪০ জনের মতো যাত্রী বউভাতের দাওয়াত খেতে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ যাচ্ছিলেন। পথে বারহাট্টা উপজেলার ইসলামপুর পেট্রোল পাম্পে সামনের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে গরুবাহী ট্রাক ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে গিয়ে সড়কের পাশে ক্ষেতে পড়ে। এ ঘটনায় বাসে থাকা নারী-পুরুষ ও বৃদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের মোহনগঞ্জ ও নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাস ও ট্রাকের চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ইসলামপুর গ্রামের মো. আল আমিন ও খায়রুল ইসলাম বলেন, বাসটি ক্ষেতে ছিটকে পড়ার পর আমরা আশপাশের সবাই গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করি। অনেক যাত্রী বাসের চাপায় আহত হয়েছেন। যেহেতু বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন যাত্রীরা, ফলে বাসটিতে নারী-শিশু ও বৃদ্ধরা ছিলেন। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। তাদের মধ্যে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ট্রাক ও বাসের চালক আহত হয়েছেন। ট্রাকের চালককে সিটের পাশের দরজা ভেঙে বের করা হয়েছে। তিনি দরজার চাপা লেগে গুরুতর আহত হয়েছেন।

বারহাট্টা থানার এসআই মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে গিয়ে দুর্ঘটনার শিকার বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর দু’টি গাড়ির চালকই পালিয়ে গেছেন। বাসের আহত যাত্রীরা নেত্রকোনা সদর ও মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো