ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ এপ্রিল ২০২৫, ৮:৩৪ সকাল

Link Copied!

রাজধানীর মিরপুরের কালশী নতুন রাস্তার ফ্লাইওভারে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার পর পর ফ্লাইওভারের নিচ থেকে একজন ও অপর একজনকে ফ্লাইওভার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান পথচারীরা। রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার (ইন্সপেক্টর তদন্ত) আবুল কাইয়ুম। তিনি বলেন, কালশী ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুইজন মারা গেছেন। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।

ওই দুই যুবককে হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা রকি নামে এক ব্যক্তি জানান, মিরপুর কালশী নতুন রাস্তা ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একজন ফ্লাইওভারের নিচে পড়ে যায় আর অপরজন ফ্লাইওভারে পড়ে থাকেন। পরে তাদের হাসপাতালে নিয়ে এলে মারা যায়।

সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, রাতে পথচারীরা ওই দুই যুবককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো