ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুমারখালীতে করিমনের চাপায় ৪ মাসের শিশু নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ এপ্রিল ২০২৫, ৫:২৭ বিকাল

Link Copied!

কুষ্টিয়ার কুমারখালীতে খালাতো ভাইয়ের সুন্নতে খতনা অনু্ষ্ঠানে যাওয়ার পথে স্যালোইঞ্জিন চালিত অবৈধযান করিমন গাড়ির চাপায় নাঈম নামের চার মাসের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নাঈম উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের রিকশাচালক নাজমুল হোসেনের ছেলে। এই ঘটনায় ঘাতক গাড়ি চালক আমিনুল ইসলামকে (৩৫) আটকের পর তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন জনতা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ব্যাটারিচালিত অটোভ্যানে শিশু নাঈম তার মা, বাবা, নানা, নানিসহ স্বজনরা কুমারখালীর এলংগী এলাকা থেকে খোকসার কলিমহর সুন্নতে খৎনা অনু্ষ্ঠান বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে কুমারখালীর পৌরসভার আমতলা এলাকায় অটোগাড়িটি বাঁকা মোড় নিলে মায়ের কোল থেকে শিশু নাঈম সড়কের ওপর ছিটকে পড়ে। সেসময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়ার গতির একটি স্যালো ইঞ্জিনচালিত করিমন গাড়ি শিশুটিকে চাপা দেয়। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত শিশুর বাবা নাজমুল বলেন, অবৈধ গাড়ির চাপায় ছেলে মারা গেছে। চালক আটক আছে। বিচারের আশায় থানায় মামলা করব।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, করিমন গাড়ির চাপায় এক শিশু মারা গেছে। চালককে মারধরের পর জনতা পুলিশের কাছে সোপর্দ করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো