ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোংলা বন্দর একসঙ্গে ভিড়েছে চার বিদেশি বাণিজ্যিক জাহাজ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ মার্চ ২০২৫, ১:৪৬ বিকাল

Link Copied!

মোংলা বন্দর জেটিতে একইসঙ্গে ভিড়েছে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ। এটিকে বন্দরের চ্যানেলের ড্রেজিংয়ের ফল বলে মনে করা হচ্ছে। সোমবার (২৪ মার্চ) দুপুরের পর জাহাজগুলো বন্দর জেটির বিভিন্ন স্থানে নোঙ্গর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, পানামার পতাকাবাহী জাহাজ এম ভি জুপিটার ৪ হাজার ৮৩ টন মেশিনারিজ পণ্য নিয়ে বন্দরের ৫ নম্বর জেটিতে, সাউথ কোরিয়ার পতাকাবাহী জাহাজ এম ভি মেরিগোল্ড ৫ হাজার টন চিটাগুড় নিয়ে বন্দরের ৬ নম্বর জেটিতে, হংকংয়ের পতাকাবাহী জাহাজ এম ভি হ্যান হুই ১ হাজার ৯৭০ দশমিক ৪১০ টন স্টিলের পাইপ পণ্য নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে এবং বারবাডোসের পতাকাবাহী জাহাজ এম ভি আনকা ব্লু ১ হাজর ৭৬৯ দশমিক ০৬৯ মেট্রিক টন মেশিনারিজ মালামাল নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে। জেটিতে অবস্থানরত চারটি জাহাজে মোট ১২ হাজার ৮২২ দশমিক ৪৭৯ টন মালামাল রয়েছে।

সোমবার মোংলা বন্দর জেটিতে একদিনে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজসহ মোংলা বন্দরের পোর্ট গ্রাইন্ডের মধ্যে বেসক্রিকে ২টি, হারবারিয়ায় ৫টি, গ্যাস কোম্পানিতে ২টি পয়েন্টে বর্তমানে মোট ১৪টি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাসের জন্য অবস্থান করছে। এ সব জাহাজে-বিভিন্ন ধরনের মেশিনারিজ, চিটাগুড়, স্টিলের পাইপ, চাল, কয়লা, ক্লিংকার ও সার রয়েছে।

বন্দরের উপসচিব আরও জানান, মোংলা বন্দরের বহিঃনোঙ্গরে বঙ্গোপসাগর মোহনা আউটার বার ড্রেজিং সম্পন্ন হয়েছে। বর্তমানে ইনার বার ড্রেজিং চলমান। ফলে চ্যানেলের গভীরতা বৃদ্ধি হওয়ার ফলে বিদেশ থেকে এখন সরাসরি বন্দর জেটিতে এসে ভিড়তে পারছে বাণিজ্যিক জাহাজগুলো। আজ একসঙ্গে পণ্যবোঝাই চারচি জাহাজ বন্দরের জেটিতে নোঙ্গর করাটা বন্দরের চ্যানেল ড্রেজিংয়ের একটি সুফল বলেও জনান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো