ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভোলা-চট্টগ্রাম রুটে কর্ণফুলী ক্রুজলাইনের যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ মার্চ ২০২৫, ১:৪৬ বিকাল

Link Copied!

ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাট থেকে চট্টগ্রাম রুটে যাত্রীবাহী লঞ্চ সেবা চালু করেছে কর্ণফুলী ক্রুজলাইন। এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস নামে দুটি বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এই রুটে চলাচল করছে। যাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সেবাটি চালু করেছে কর্ণফুলী ক্রুজলাইন কর্তৃপক্ষ।

এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস জাহাজ দুটি বেতুয়া থেকে সকাল ৮টায় ছেড়ে লালমোহনের মঙ্গলসিকদার ঘাটে করবে সাড়ে ৮টায় এবং তজুমদ্দিন ঘাটে পৌঁছাবে সকাল ৯টায়। এরপর বিকেল ৫টায় (সম্ভাব্য সময়) চট্টগ্রাম সদর ঘাটে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে জাহাজ দুটি আবার সকাল ৮টায় ছাড়বে।

প্রতিদিন একটি জাহাজ আসবে এবং একটি যাবে। এ ছাড়াও জাহাজ দুটি লালমোহন, তজুমদ্দিন, মনপুরা (ঢালচর) এবং হাতিয়া ঘাটে যাত্রী উঠানামা করবে।

এ বিষয়ে কর্ণফুলী ক্রুজলাইনের পরিচালক মো. শামসুল আলম বলেন, যাত্রীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও আরামে এ পথে আসা যাওয়া করতে পারে সেজন্য যাত্রীবাহী লঞ্চ সেবা চালুর উদ্যোগ নিয়েছি আমরা। এ উদ্যোগ ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।’

কর্ণফুলী ক্রুজলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় যাত্রীবাহী এ জাহাজ সার্ভিস নিরাপদ এবং আরামদায়ক হবে যাত্রীদের জন্য। জাহাজ চলাচল কার্যক্রম উপলক্ষ্যে গত ১৮ মার্চ মঙ্গলবার ঘাট ও টার্মিনাল পরিদর্শনে আসেন এমভি বারো আউলিয়া লঞ্চের ক্যাপ্টেন মো. ফরিদ হোসেন, মাস্টার মজিবুর রহমান ও সার্ভে টিম। তারা বেতুয়া ঘাট, লালমোহন মঙ্গলসিকদার ও তজুমদ্দিন ঘাট পরিদর্শন করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো