ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোটরসাইকেল-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ মার্চ ২০২৫, ১:৪৩ বিকাল

Link Copied!

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাগর (২৫) নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে গাংনী-সাহারবাটি সড়কের নাবিল ফার্নিচারের সামনে এ দুর্ঘটনা ঘটে। সদ্য সৌদি আরব ফেরত নিহত সাগর উপজেলার কুঠি ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমেরি খাইরুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সাহারাবাটি এলাকার জমসের আলীর ছেলে জসিম উদ্দিন জানান, তিনি একটি পাখি ভ্যানে সাহারবাটির দিকে যাচ্ছিলেন। এসময় টিভিএস আরটিআর একটি মোটরসাইকেল চালক তার সামনে দিয়ে একই দিকে যাচ্ছিল। পথিমধ্যে নাবিল ফার্নিচার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি একটি আলমসাধুকে (স্যালো ইঞ্জিনচালিত গাড়ি) ওভারটেক করার জন্য ডানদিকে মোড় নিলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা অপর একটি আলমসাধু গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক আলমসাধুর গাড়ির ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমেরি খাইরুন নাহার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় চাচা হাফিজুল ইসলাম জানান, সাগর গত পাঁচ দিন আগে সৌদি আরব থেকে বাড়ি ফিরেছে। সৌদি আরব থাকাকালীন অবস্থায় মেহেরপুরের রাজনগর গ্রামে একটি মেয়ের সঙ্গে তার মোবাইলে বিয়ে হয়। আগামীকাল রোববার (২৩ মার্চ) তার বিয়ে ওঠানোর কথা ছিল। সেজন্য সাগর বিয়ের বাজার করে রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে গাংনী-সাহারবাটি সড়কের নাবিল ফার্নিচারের সামনে একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো