ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জয়পুরহাটে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ মার্চ ২০২৫, ১০:৪৩ সকাল

Link Copied!

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে ওই ভ্যানচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) বিকালে জয়পুরহাটের কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া মহসড়কে বাঁশের ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— কালাই উপজেলার ভূগোইল গ্রামের মোফাজ্জল হোসেন মন্ডল ও একই গ্রামের ইদ্রিস আলী। আর কালাই উপজেলার ভূগোইল গ্রামের ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ ও বুরাইল গ্রামের আশরাফ আলী আহত হন।

স্থানীয়রা জানান, নুরুল আকন্দ বাঁশের ব্রিজ এলাকা থেকে ৪ থেকে ৫ জন যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয়। আহত হয় ভ্যানচালকসহ আরও দুজন। স্থানীয়রা তাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ভ্যানচালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো