ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রেনের ধাক্কায় ট্রাক্টরের চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মার্চ ২০২৫, ১:৩৬ বিকাল

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর হিরুপাড়ায় ট্রেনের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৪টার দিকে স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রহনপুর স্টেশন মাস্টার আল মামুন।

নিহত চালক আবুল কাশেম উপজেলার নুনগোলা এলাকার নুর মোহাম্মদের ছেলে।

স্টেশন মাস্টার আল মামুন বলেন, ‘রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুর কমিউটার ট্রেনটি রহনপুর স্টেশনের দিকে আসার সময় একটি ট্রাক্টর রেললাইন পার হতে গিয়ে আটকে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাক্টরের চালক নিহত হন। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে।’

রহনপুর রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) আইনাল হক বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো