ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মার্চ ২০২৫, ২:০১ বিকাল

Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে কাটা পড়ে রনি শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়ার ব্র্যাক অফিসের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি শেখ উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ী গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি পাশের মাছের আড়তে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা মুক্তা বেগম জানান, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে হঠাৎ দেখি রেললাইনের পাশে একজনের মরদেহ পড়ে আছে। আশপাশে কোনো লোক দেখতে না পেয়ে পুলিশকে খবর দেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবজাল হোসেন জানান, খবর পেয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজ শেষ করে রেললাইনের ওপর দিয়ে তিনি হাঁটতে ছিলেন অথবা বসা ছিলেন। হয়ত ট্রেনের ধাক্কায় তার মুখমণ্ডলসহ বিভিন্ন জায়গায় ক্ষত-বিক্ষত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো