ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ মার্চ ২০২৫, ২:০২ বিকাল

Link Copied!

ফরিদপুরে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। রবিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কে ফরিদপুর সদরের শিবরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেলচালক ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২৪) ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ (৫২)।

এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।

মোটরসাইকেলের পেছনে থাকা নিহত নয়নের মা মারাত্মকভাবে আহত হন। এছাড়া আহত রিকশাচালক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, রাজবাড়ীগামী তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নয়ন শেখ নিহত হন। আহতাবস্থায় মোটরসাইকেলের পিছনে থাকা নয়ন শেখের মা ও রিকশা চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিকশা চালক শাজাহান শেখ মারা যান। তবে ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো