ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজবাড়ীর মাজেদ

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মার্চ ২০২৫, ৩:০৪ বিকাল

Link Copied!

জীবিকার তাগিদে প্রায় ৯ মাস আগে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন পরিবারের বড় ছেলে আব্দুল মাজেদ খাঁন (২৯)। স্বপ্ন দেখতেন পরিবারের অভাব দূর করবেন কিন্তু সেই আশা আর পূরণ হলো না তার। সোমবার (১০ মার্চ) সকালে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

আব্দুল মাজেদ খাঁন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মোয়াজ্জেম খাঁনের ছেলে।

নিহত মাজেদের পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের বড় ছেলে মাজেদ প্রায় ৯ মাস আগে মা-বাবা ও ৫ বছরের একমাত্র মেয়েকে রেখে মালয়েশিয়ায় যান। মাজেদ মালয়েশিয়ায় পেনাং শহরে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে গত ১০ মার্চ সকালে মালয়েশিয়ায় নতুন ভিসার জন্য মেডিকেল করতে যাচ্ছিলেন তিনি। রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় পড়ে তিনি নিহত হন। মৃত্যুর খবর জানার পর কান্নায় ভেঙ্গে পড়েছেন পরিবারের লোকজন। মাজেদর মরদেহ দ্রুত দেশে আনার জন্য দাবি পরিবারের সদস্যদের।

সরেজমিনে নিহত মাজেদের বাড়িতে যায়, পরিবারে চলছে শোকের মাতম। আদরের সন্তানের শোকে ঘরের বারান্দায় বার বার জ্ঞান হারাচ্ছেন মা। বাড়ির উঠানে চলছে স্বজনদের আহাজারি।

নিহত মাজেদ খাঁনের বাবা মোয়াজ্জেম খাঁন বলেন, আমার ছেলে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমার ছেলের মরদেহ দেশে আনতে চাই। সরকার যেন দ্রুত আমার ছেলের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে দেয়। এ জন্য তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, বিষয়টি আমার জানা নেই। ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে বিষয়টি খোঁজ নিয়ে দেখতে বলেছি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো