ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো ২ বন্ধুর

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১:০৩ বিকাল

Link Copied!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ট্রিপরদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে টুটুল ও একই এলাকার আবদুল বাতেনের ছেলে হাবিব।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, রাজধানীর নন্দীপাড়া থেকে টুটুল ও হাবিব নামে দুই বন্ধু মোটরসাইকেলে সোনারগাঁওয়ে বেড়াতে যান। বেড়ানো শেষে রাতে বাড়ি ফেরার পথে ট্রিপরদী এলাকায় মহাসড়কে ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে একজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পথে অন্যজন মৃত্যুবরণ করেন।

ওসি কাজী মোর্শেদ আরও বলেন, ‘খবর পেয়ে আমরা নিহতদের মরদের উদ্ধার করি। তাদের পরিচয় শনাক্তের পর পরিবারকে জানানো হয়। পরবর্তীতে স্বজনরা এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা হবে এবং ধাক্কা দেয়া বাস ও এর চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান থানার ওই কর্মকর্তা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো