ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আবাসিক এলাকায় আছড়ে পড়ল সামরিক বিমান, নিহত ৪৬

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৪৯ বিকাল

Link Copied!

সুদানের ওমদুরমান শহরে উড্ডয়নের সময় আন্তনভ নামে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বাসাবাড়ির ওপর আছড়ে পড়ে ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০জন। তাদের অবস্থাও গুরুতর।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে ওমদুরমান শহরের ওয়াদি সেদনা সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। খবর আল জাজিরার।

কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয় ওমদুরমানের কারারি জেলার একটি বেসামরিক বাড়ির ওপর। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়ায় বলে জানানো হয়েছে। তবে সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে বাহার আহমেদ নামে সেনাবাহিনীর একজন মেজর জেনারেল রয়েছেন। তিনি খার্তুমের সেনার জ্যেষ্ঠ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সুদান সেনাবাহিনী এক বিবৃতিতে হতাহতের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক ব্যক্তি রয়েছেন। বিধ্বস্ত হওয়ার পর বিমানে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনেন অগ্নিনির্বাপণকারীরা। বিবৃতিতে বিমান দুর্ঘটনার কারণ বিস্তারিত জানানো হয়নি।

বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ার পর বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো