ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৩ বিকাল

Link Copied!

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত আলি আহমদের ছেলে দেলোয়ার হোসেন ও আগফৌদ পাঁচ সেউতি গ্রামের মো তোফায়েল।

হাইওয়ে পুলিশ জানায়, রবিবার দুপুর ২টার দিকে তিনজন আরোহী একটি মোটরসাইকেল করে জৈন্তাপুর সদরে আসার পথে কাটাগাং নামক স্থানে পৌঁছালে মালবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

স্থানীয়রা জানান, এ সময় বৃষ্টি হচ্ছিল। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘স্থানীয়দের সহায়তায় নিহত দুজন ও আহতকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। তারপর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’ ঘাতক ট্রাকটি আটকে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো