ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৫ বিকাল

Link Copied!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার খাদিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম (৩৮) খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।

স্থানীয় ইউপি সদস্য আরাফাত হোসেন জানিয়েছেন, জাহাঙ্গীর আলম ভাগ্নে সম্রাটকে নিয়ে মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে বের হন। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় খাদিমপুর মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় কোনো গাড়ির চাকা তার কপালের উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি পরিবারের সদস্যরা উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছেন। দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) আজগার আলী বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং ঘটনাটি তদন্তাধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো