ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৪৭ সকাল

Link Copied!

মাগুরা পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এসব হতাহতের ঘটনা ঘটে।

এদিন জেলার মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামে সকাল ৭টার সময় দ্রুতগামী বেবী ট্যাক্সির ধাক্কায় বাইসাইকেল চালক তোবারক মোল্লা(৪০) নিহত হয়েছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুরহান আলী জানান, নহাটা ইটভাটার শ্রমিক তোবারক মোল্লা আজ সকাল বেলা নিজ গ্রামের বাড়ী নহাটা থেকে কর্মস্থলে নহাটা ইসভাটায় সাইকেলে যাবার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বেবী ট্যাক্সি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায। তার স্ত্রী ও তিনকন্যা রয়েছে। এ ব্যাবারে থানায় মামলা হযেছে।

অপর দিকে শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের দক্ষিণ পাড়া নসিমনের (স্থানীয় বাহন) চাপায় নিহত হয় ছোট্ট শিশু মরিয়ম। ১৮ মাস বয়সী মরিয়ম মুরাদ হোসেনের মেয়ে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাছলিম হোসেন জানান, আজ সকাল ১০টার দিকে মরিয়ম বাড়ির পার্শ্ববর্তী রাস্তার উপর খেলার সময় দ্রুত গতির একটি নসিমন তাকে চাপা দেয়। গাড়ির চাকা তার পেটের উপর দিয়ে উঠে গিয়েছিল।

নসিমনটিতে ৪০ মন চাউল ছিল এবং পরিবহনটির ব্রেক যথাযথ ছিল না বলে স্হানীয় লোকজন জানান। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো