ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সৌদি ও মালয়েশিয়াগামী কর্মীদের ফ্লাইট খরচ কমাল বিমান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২২ সকাল

Link Copied!

সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ফ্লাইটের টিকিটের দাম কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এ খরচ কমানো হয়েছে বলে গতকাল ১৩ (ফেব্রুয়ারি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য ফ্লাইটের টিকিটের দাম ৩৬০ ডলার (কর ছাড়া) নির্ধারণ করা হয়েছে।

এই খরচ বর্তমানে জেদ্দার জন্য ৪৮০ ডলার, রিয়াদের জন্য ৪০০ ডলার, মদিনার জন্য ৪৩০ ও দাম্মামের জন্য ৪০০ ডলার।

অন্যদিকে, মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বর্তমান টিকিট খরচ ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে ১৫০ (কর ব্যতীত) ডলার নির্ধারণ করা করেছে।

শুধু বিএমইটি কার্ডধারী কর্মীরা এই বিশেষ দামে টিকিট কিনতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো