ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের চাপায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৮ সকাল

Link Copied!

নোয়াখালী সদর উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর ভূইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, আবুল কালামের ছেলে আরাফাত (৫) এবং সাদ্দাম হোসেনের মেয়ে আসমা (৫)। তারা স্থানীয় দারুস সালাম ইসলামীয়া মাদ্রাসার ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন তার মেয়ে ও ভাগিনাকে সাইকেলে করে মাদ্রাসার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নতুন হাটু-মাইজদী সড়কে দ্রুত গতির একটি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হয়।

নিহতের মধ্যে একজন ছিল সাদ্দাম হোসেনের মেয়ে আসমা এবং অপরজন আবুল কালামের ছেলে আরাফাত। আবুল কালামের অবস্থা খারাপ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো