ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দক্ষিণ কোরিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৩, নিখোঁজ ৬

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৫ বিকাল

Link Copied!

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মাছ ধরার নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এতে আরও ৬ জন নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে মোট ১৪ জন জেলে ও স্টাফ ছিলেন। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটির খবরে বলা হয়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী বুসান থেকে ১৩৯ টন ওজনের ট্রলারটি রাজধানী সিউল থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণে ইয়োসু উপকূলে স্থানীয় সময় রাত ১টা ৪১ মিনিটে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

কোস্টগার্ড একই বহরের অন্যান্য মাছ ধরার নৌকার সঙ্গে সাত ক্রু সদস্যকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়াদের মধ্যে দক্ষিণ কোরিয়ার ৩ নাগরিক এবং ৪ বিদেশি রয়েছে। তবে একজন ক্যাপ্টেনসহ দক্ষিণ কোরিয়ার সব নাবিকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

নিখোঁজ সাতজনের মধ্যে একজন নাবিককে পরে অচেতন অবস্থায় পাওয়া গেছে।

উপকূলরক্ষী বাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য ২৩টি টহল নৌকা এবং আটটি বিমান পাঠিয়েছে। উদ্ধার কার্যক্রমে ১৫টি বেসামরিক মাছ ধরার নৌকাও যোগ দিয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো