ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে কিশোর নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩১ বিকাল

Link Copied!

পিরোজপুরের ইন্দুরকানীতে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে মোহাম্মদ হাবিবুল্লাহ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় তার চাচাতো ভাই মোহাম্মদ রিফাত (১৭) গুরুতর আহত হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ইন্দুরকানী ব্রিজের উত্তর পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমিত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিবুল্লাহ ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামের আব্দুল বারেক গাজীর ছেলে। আহত রিফাত একই গ্রামের খালেক গাজীর ছেলে।

হাবিবুল্লাহর খালু জাহাঙ্গীর আলম বলেন, বিকেলে ইন্দুরকানী উপজেলার টগরা মোড় থেকে ভাড়া নিয়ে দুই ভাই মোটরসাইকেল চালানো শিখতে ইন্দুরকানী ব্রিজের ঢালে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উত্তর পাশের ঢালের সড়কের পাশের এক গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজনই আহত হয়। খবর পেয়ে দুইজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমিত সরকার বলেন, হাবিবুল্লাহ নামে এক কিশোরকে মৃত অবস্থায় এবং রিফাত নামে আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। গুরুতর আহত রিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে একজনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো