ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চার গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৩৫ বিকাল

Link Copied!

গোপালগঞ্জে ঘন কুয়াশায় কারণে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানসহ চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক মো. আলী রাজ ঘটনাস্থলেই নিহত হন। তিনি পিরোজপুরের গেন্ডারিয়া এলাকার মো. মিজানুর রহমানের ছেলে। এছাড়া আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এঘটনায় সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গোপালগঞ্জগামী ও বিপরীত দিকে যাওয়া আরও দুইটি গাড়ির সংঘর্ষ হয়। এতে করে চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক নিহত হন ও আহত হন ২০ জন।

হতাহতদের উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হন স্থানীয় আরও তিন যুবক। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনার গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রুমান মোল্লা বলেন, ঘন কুয়াশার মধ্যে সকালে ঢাকা খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন ২০ জন। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো