ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় স্থায়ী কনস্যুলার অফিস স্থাপনের আহ্বান গণমাধ্যমকর্মীদের

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ফেব্রুয়ারী ২০২৫, ৬:৫০ বিকাল

Link Copied!

মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত এলাকায় হাইকমিশনের স্থায়ী কনস্যুলার অফিস স্থাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান।

হাইকমিশনের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাইকমিশনার ছাড়াও বাংলাদেশ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা সভায় উপস্থিত। উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার নবনির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান ও খন্দকার মোস্তাক আহমেদ রয়েল শান্ত।

আরও ছিলেন যুগ্নসাধারন সম্পাদক সাঈদ হক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দফতর সম্পাদক সওকত হোসেন জনি, প্রচার সম্পাদক শাহাব উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য এম. ফরহাদ হোসেন।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দ্রুত ও সহজতর সেবা প্রদানের লক্ষ্যে মালয়েশিয়ার জহুরবারু ও পেনাংসহ বাংলাদেশি অধ্যুষিত প্রদেশগুলোতে স্থায়ী কনস্যুলার অফিস স্থাপন জরুরি। এ সময় বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাতে হাইকমিশনারকে অনুরোধ জানান গণমাধ্যমকর্মীরা।

সেই সঙ্গে মালয়েশিয়ার কতৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি মাল্টিপল ভিসা ও পাসপোর্ট জটিলতার দ্রুত সমাধানে হাইকমিশনের সেবা আরও সহজতর করার জন্য অনুরোধ জানান।

এছাড়া প্রবাসীদের বিভিন্ন বক্তব্য নিষ্ঠার সাথে গণমাধ্যমে তুলে ধরাসহ প্রবাসীদের যৌক্তিক দাবিগুলোর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। হাইকমিশনার সাংবাদিক নেতৃবৃন্দের দাবিগুলো সরকারের কাছে জানাবেন বলে আশ্বস্থ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস