ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সীতাকুন্ডের ডিসি পার্কের সংঘর্ষের ঘটনায় ভাংচুর, সড়ক অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৩২ বিকাল

Link Copied!

সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কের কর্মীদের সঙ্গে প্রাইম মুভার চালক ও সহকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন শ্রমিক আহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় সড়ক অবরোধও করেন প্রাইম মুভার শ্রমিকরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় নগরীর কাস্টমস ও সল্টগোলা মোড় এলাকার রাস্তার দুপাশে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। সড়ক অবরোধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শ্রমিকদের দাবি, মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে কয়েকজন প্রাইম মুভার চালক ও সহকারীদের মারধর করে পার্কের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। তাদের কয়েকজন শ্রমিকের খোঁজ তারা পাচ্ছেন না। তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

‘রাত সাড়ে ১০টার দিকে শত শত ট্রাক, প্রাইম মুভার ও লরি চালকরা সড়কে মিছিল সহকারে নেমে আসেন। তারা এ সময় সল্টগোলা ক্রসিং এলাকায় রাস্তায় উভয়পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেন। এর আগে এদিন রাত সাড়ে ৯টার দিকে ফৌজদারহাট ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কের সিকিউরিটি গার্ডদের সঙ্গে চালক ও সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম জানান, ট্রাক চালকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জের ধরে চালক ও সহকারী ডিসি পার্কের ব্যাপক ভাংচুর করেছেন। এতে জেলা প্রশাসনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডিসি পার্কে সংঘর্ষস্থলে পুলিশ ও সেনা সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো