ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ, অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

প্রতিবেদক
Ibrahim Khalil
১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৩ সকাল

Link Copied!

ঘন কুয়াশায় মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকে আছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বাইগার ও খান জাহান আলী নামে তিনটি ফেরি। একই সঙ্গে চার ঘাটে পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী জানান, ঘন কুয়াশায় শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিক ঘন কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ নদীতে বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামে দুই টি ফেরি নোঙর করে রাখা হয়। এছাড়া পাটুরিয়াঘাটে ৪টি ও দৌলতদিয়াঘাটে অপর ৬টি ফেরিকে আটকে রাখা হয়েছে।

এদিকে, রাত দেড়টায় যমুনা নদীর পুরো নৌপথ কুয়াশায় ঢেকে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ নদীতে আটকে পড়ে খান জাহান আলী নামে একটি ফেরি। এসময় অপর ৪টি ফেরি দুইঘাটে আটকে রাখা হয়।

দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে চার শতাধিক পণ্যবাহী ট্রাক। বাকীগুলো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার-মাইক্রোবাস রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো