ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যশোরে ট্রাকচাপায় ভ্যানের চালকসহ নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জানুয়ারী ২০২৫, ৩:৫০ বিকাল

Link Copied!

যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ ভ্যানের অন্য দুই যাত্রী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজারহাট-চুকনগর মহাসড়কের মনিরামপুর হাসপাতাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার মুন্সিখানপুর গ্রামের রুপা খাতুন ও একই উপজেলার ফেদায়পুর গ্রামের ভ্যানচালক মোসলেম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাসপাতাল মোড়ে ব্যাটারিচালিত ভ্যানটি যাত্রী নিয়ে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ভ্যানচালক। আহত হন শিশুসহ তিন যাত্রী। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে রুপা খাতুন নামের এক যাত্রী মারা যান।

মনিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাফায়াত বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া অন্যদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রুপা নামে অপর এক গৃহবধূ মারা যান।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার দাস বলেন, স্থানীয়দের সহযোগীতায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো