ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কর্মবিরতি প্রত্যাহার, দেশে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জানুয়ারী ২০২৫, ১১:২৯ সকাল

Link Copied!

রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ভোরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

কমলাপুরের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন বলেন, আজ ভোর ৪টা ৪০ মিনিট থেকে এই ট্রেন চলাচল শুরু হয়। দেশের অন্যান্য স্টেশন থেকেও ট্রেন ছেড়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর নেই।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত গভীর রাতে রেলওয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নেতা ও রেলওয়ে রানিং স্টাফদের নেতাদের মধ্যে বৈঠকের পর এমন সিদ্ধান্ত এসেছে। রাত পৌনে ৩টায় রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা এসেছে।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক ইউনিয়নের মহাসচিব মজিবুর রহমান বলেন, বুধবার অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের সমস্যা সমাধানের অঙ্গীকার করেছেন রেলওয়ে উপদেষ্টা। আমরা কোনো জনদুর্ভোগ চাই না, আমরা দুঃখিত। আমরা কর্মবিরতি থেকে সরে এসেছি। রানিং স্টাফ ভাইদের কাজে ফিরে যেতে অনুরোধ করছি।

এরপর রাজশাহী রেলস্টেশন থেকে দুটি ট্রেন ছেড়ে যায়। এছাড়া আজ ভোরে আন্তনগর বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), ধূমকেতু, সোনার বাংলাসহ কয়েকটি আন্তনগর ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে।

রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রেলে ভ্রমণ করতে আসা যাত্রীরা চরম বিপাকে পড়েন। এ নিয়ে দেশের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো