ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিরাজগঞ্জে বাসচাপায় শিক্ষকসহ নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ সকাল

Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় স্কুলের শিক্ষকসহ এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও তিনজন। রবিবার (২৬ জানুয়ারি) বিকালে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়গঞ্জের চান্দাইকোনা হাই স্কুলের শিক্ষক রহিজুল ইসলাম ও বগুড়ার শেরপুরের ধনকুন্ঠি গ্রামের অটোভ্যানচালক সাহেব আলী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, অটোভ্যানে আত্মীয়ের জানাযায় যাচ্ছিলেন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ২ জন মারা যান। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো