ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ব্যাটারিচালিত রিকশার মালিকানায় নতুন নীতিমালা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ সকাল

Link Copied!

ব্যাটারিচালিত রিকশা পরিচালনায় একটি নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সমিতির সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘প্রস্তাবিত নির্দেশনায় কোনো ব্যক্তি একটির বেশি ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না।’ এই নীতিমালার মূল কথাই হলো চালকদের রিকশার মালিক হতে হবে।

এসব যানবাহনের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও নানা সমস্যার সৃষ্টি করেছে। আমাদের সম্মিলিতভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে।’

প্রধান সড়ক ও বাস রুট পরিহার করে এসব রিকশা যাতে চালানো যায়, মালিক ও চালকদের প্রতি সেই আহ্বানও জানান তিনি। মেট্রোপলিটন এলাকার বাইরে থেকে ঢাকায় প্রবেশকারী ব্যাটারিচালিত রিকশা ঠেকাতে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

বৈঠকে পরিবহন খাতে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে কমিশনার বলেন, ‘কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। মালিক-শ্রমিক কাউকেই চাঁদার টাকা দিতে হবে না। এ ধরনের টাকা দাবি করলে নিকটস্থ থানা বা ফাঁড়িতে অভিযোগ করুন।’

রিকশা মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিরা বিভিন্ন উদ্বেগ প্রকাশ করেন এবং তা সমাধানে ডিএমপি কমিশনারের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো