ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাগুরায় থ্রি হুইলার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ সকাল

Link Copied!

মাগুরায় শ্যালো ইঞ্জিনচালিত লাটা গাড়ির (থ্রি-হুইলার) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জিৎ ঘোষ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বর্ষণ রায় নামে আরেকজন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে সদর উপজেলার কুল্লিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিৎ একই উপজেলার কুচিয়ামোড়া গ্রামের অনুজ ঘোষের ছেলে এবং আহত বর্ষণ একই গ্রামের বিপুল কুমার রায়ের ছেলে।

স্থানীয়রা জানায়, ইট বোঝাই করে একটি থ্রি-হুইলার বুনাগাতি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুজন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জিৎকে জরুরি বিভাগের ডাক্তার অনুপম দাস মৃত ষোষণা করেন। আহত অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মাগুরা থানায় মামলা হয়েছে।’

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো