ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সাভারে বেক্সিমকো শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৩ গাড়িতে আগুন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জানুয়ারী ২০২৫, ১:৩১ বিকাল

Link Copied!

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছে বেক্সিমকো গ্রুপের আন্দোলনরত শ্রমিকরা। বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।

এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) শ্রমিকদের এক সমাবেশে বুধবার বিকাল ৩টার মধ্যে বন্ধ কারখানা খুলে দেওয়া ও ব্যাংকিং সুবিধাসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার আল্টিমেটাম দেওয়া দেন শ্রমিকনেতারা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পেয়ে বেক্সিমকো গ্রুপের প্রায় ৪০ হাজার শ্রমিক সড়ক অবরোধ করে।

এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন তারা। একপর্যায়ে আশুলিয়ার মোজার মিল এলাকায় ২টি বাস ও ১টি ট্রাকে আগুন দেয় তারা। এ সময় একাধিক যানবাহনে ভাঙচুর ও সংবাদকর্মীদের ওপর হামলা করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী বলেছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি কিছুটা শান্ত আছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো