ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ সকাল

Link Copied!

মোটরসাইকেল-পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে গোয়াইনঘাটের লেংগুড়া ইউনিয়নের সতি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— গোয়াইনঘাট উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের রিফাত আহমেদ কিবরিয়া ও একই গ্রামের সুফিয়ান। তারা দুজনেই গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে রিফাত ও সুফিয়ান কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল-পিকআপ ও ব্যাটারি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় আহতবস্থায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকেও মৃত ঘোষণা করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘ত্রিমুখী সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো