ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জানুয়ারী ২০২৫, ১:৫৮ বিকাল

Link Copied!

রাজশাহীর বাঘায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে বাঘা উপজেলার সাজের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আসাদুজ্জামান জানান, সোমবার রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ফয়সাল ও নাসির। সাজের বটতলায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে যান মোটরসাইকেলের দুই আরোহী। এ সময় আখবোঝায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন দুজন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, এ ঘটনার পর থেকেই সেই আখ বোঝায় ট্রলি ও ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো