ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জানুয়ারী ২০২৫, ১২:১৮ বিকাল

Link Copied!

প্রবাসীদের সুবিধায় মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

এ সময় প্রধান উপদেষ্টা দেশটিতে কাজে যোগদানের তারিখ অতিক্রম করা ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে পুনরায় সুযোগ দেয়ার আহ্বান জানান।

এ বিষয়ে হাইকমিশনার জানান, মালয়েশিয়া এবং বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি প্রবাসীদের জন্য কাজ করছে।

প্রধান উপদেষ্টা এ সময় গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, যে মালয়েশিয়া এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে, যাতে বাংলাদেশি কর্মীরা দ্রুততম সময়ে দেশটিতে গিয়ে কাজ যোগ দিতে পারেন।

প্রধান উপদেষ্টা ১ জানুয়ারি আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। আসিয়ানের একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং এর ফলে পূর্ণ সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টার প্রতি দেশটির সমর্থনও কামনা করেন তিনি।

এ সময় বাংলাদেশে বিনিয়োগসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মালয়েশিয়াকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

Facebook Comments Box

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience