ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জানুয়ারী ২০২৫, ৪:৫৬ বিকাল

Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মিজানুর রহমান (৩৮) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহালু শাখায় সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। তিনি নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।

সোমবার (১৩ জানুয়ারি)সকাল সাড়ে ৯টার দিকে নন্দীগ্রাম-দেওগ্রাম রাস্তায় ভুস্কুর বাজারে দুর্ঘটনাটি ঘটে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, মিজানুর রহমান মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। ভুস্কুর বাজারে বিপরীতমুখী একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তিনি মারা যান।

ওসি বলেন, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি দুর্ঘটনার পরপর পালিয়ে গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো