ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কাঁচপুরে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জানুয়ারী ২০২৫, ৪:৪৫ বিকাল

Link Copied!

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সোনারগাঁয়ের কাঁচপুর পুলিশ ফাঁড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়ন। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে কাঁচপুর হাইওয়ে থানার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল, চাঁদাবাজী, বিশৃঙ্খলা, অবৈধ দখল সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তরে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ অ্যাডিশনাল ডিআইজি ড. আ.ক.ম আকতারুজ্জামান বলেন, চাঁদাবাজী, অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে হাইওয়ের আপোষহীন। সুস্পষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। শিমরাইল, কাঁচপুর ও ভুলতা হাইওয়ে থানার আওতায় সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার সীমা রানী সরকার, কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ কাজী ওয়াহেদ মোর্শেদ, ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ আলী আশরাফ, শীমরাইল আবু নাঈম সিদ্দিক, ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবির সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার সাংবাদিক ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো