ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ নারী শ্রমিক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জানুয়ারী ২০২৫, ৪:৪১ বিকাল

Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় টমটম ইজিবাইকে থাকা দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দরগাহ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, নিহত শ্রমিকরা বাদশা কোম্পানির পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক।

তিনি বলেন, সকালে ব্যাটারিচালিত ইজিবাইকে করে তারা কারখানায় যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের দরগা গেইট এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ইজিবাইকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর কারখানার বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো