ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কক্সবাজারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জানুয়ারী ২০২৫, ৬:০০ বিকাল

Link Copied!

কক্সবাজারের উখিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিওকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন।

নিহত লিকু মানকিন (৩২) নেত্রকোনা জেলার দূর্গাপুর এলাকার ভরতপুরের অবনী ডিওর ছেলে। তিনি ‘টেরেস ডি হোমস’ (টিডিএস) নামের একটি এনজিও সংস্থার উখিয়ায় কর্মরত ছিলেন।

ওসি মো. আরিফ হোছাইন জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপ দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী লিকু মানকিন গুরুতর আহত হলেও তার স্ত্রী ও সন্তান এর কোনো আঘাত পায়নি। পরে লিুককে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর আগে গত ২ জানুয়ারি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো