ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মেহেরপুরে ট্রাকচাপায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জানুয়ারী ২০২৫, ৪:২৭ বিকাল

Link Copied!

মেহেরপুরের গাংনীতে ট্রাকচাপায় ‌শিপন আলী (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। একইসাথে আহত হয়েছেন চালকের খালাতো ভাই খোকন (২৩)। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ওলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন আলী উপজেলার চিৎলা গ্রামের উত্তরপাড়ার হাফিজুল ইসলামের ছেলে। গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় কামরুল ইসলাম জানান, শিপন ও খোকন নামের দু’জন ব্যক্তি মোটরসাইকেলযোগে বামন্দির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলিনগর নামক স্থানে পৌঁছালে মেহেরপুরের দিক থেকে আসা সবজিবোঝাই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক রাস্তায় ছিটকে পড়লে মুহূর্তের মধ্যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন শিপন। এ সময় আহত হন তার খালাতো ভাই খোকন। তখন মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা খোকনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন।

এ বিষয়ে গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো