ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জানুয়ারী ২০২৫, ২:৪২ বিকাল

Link Copied!

ভারতের রাজধানী দিল্লি বুধবার ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। এতে সেখানকার দৃষ্টিসীমা অনেক কমে গেছে। এই পরিস্থিতিতে দিল্লিতে ফ্লাইটের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। দিল্লিসহ উত্তর ভারতে কুয়াশার এই দাপটে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচল। পরিবর্তন করতে হয়েছে বহু ফ্লাইটের সময়সূচি। এছাড়া ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। দিল্লিতে জারি করা হয়েছে সতর্কতা।ইন্ডিয়া টুডের।

এর আগে মঙ্গলবাওর কুয়াশার কারণে দিল্লি আসা-যাওয়ার প্রায় ৩০০টি ফ্লাইটের সময়সূচি বদলানো হয়েছিল। বিলম্বিত হয়েছিল অন্তত ২৫টি ট্রেন।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তর ভারত ক্রমাগত শৈত্যপ্রবাহের কবলে পড়েছে এবং এর মধ্যেই কুয়াশার পুরু স্তর দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে ঢেকে দিয়েছে।

পুরো অঞ্চল জুড়ে বিমানবন্দরগুলোতে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং এতে করে ফ্লাইট পরিষেবা ব্যাহত হয়েছে।

এছাড়া ঘন থেকে খুব ঘন কুয়াশার আশঙ্কায় ভারতের আবহাওয়া বিভাগ বুধবার দিল্লিতে কমলা সতর্কতা এবং বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) বুধবারও ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং চারটি পরিষেবা বাতিল করা হয়েছে। সর্বশেষ নির্দেশনায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণ এবং টেকঅফ অব্যাহত থাকলেও যে ফ্লাইটগুলো লো-ভিজিবিলিটি ল্যান্ডিংয়ে সক্ষম নয়, সেগুলো বিদ্যমান এই আবহাওয়া পরিস্থিতির কারণে প্রভাবিত হতে পারে।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি ভারতীয় পাঞ্জাবের অমৃতসর, ভারতীয় কাশ্মিরের জম্মু এবং উত্তর প্রদেশের আগ্রার বিমানবন্দরগুলোও কার্যত শূন্য দৃশ্যমানতা রেকর্ড করেছে। এতে করে বিদ্যমান এই পরিস্থিতি পুরো এই অঞ্চলে ফ্লাইট চলাচলের ওপর প্রভাব ফেলছে।

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৭ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার থেকে তাপমাত্রা আরো কমতে শুরু করবে এবং শুক্রবারের মধ্যে তা ৫ ডিগ্রি সেলসিয়াসে নামবে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো