ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জানুয়ারী ২০২৫, ১২:৩৩ বিকাল

Link Copied!

মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এনামুল নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৮ জানুয়ারি) মুক্তারপুর-শ্রীনগর সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোটরসাইকেলের চালক বিল্লাল হোসেন, অটোরিকশা যাত্রী ফিরোজ মিয়া ও আলমগীর হোসেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে এনামুল নামে এক কলেজছাত্র নিহত হন। এ সময় অটোরিকশাটি সড়কের পাশের খালে পড়ে গেলে গুরুতর আহত হয় যাত্রীরা। পরে তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা পাঠান।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা। তবে এখনও মামলা হয়নি।’

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো