ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাদারীপুরে ট্রেনের ধাক্কায় নারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জানুয়ারী ২০২৫, ২:২৪ বিকাল

Link Copied!

মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) সকালে শিবচরের পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম শিবচরের দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেললাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ঢাকাগামী একটি ট্রেন যাওয়ার পরই রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি রেললাইনের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, আমরা খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানিয়েছি। রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে রেলগাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো