ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রেন থেকে পড়ে টিকিট সুপারভাইজার নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ বিকাল

Link Copied!

ময়মনসিংহে চলন্ত কমিউটার ট্রেন থেকে পড়ে ইমরান হোসেন (২০) নামে এক সহকারী টিকিট সুপারভাইজার নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর কেওয়াটখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন বরগুনা জেলার আমতলী উপজেলার টেপোবা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ওই ট্রেনের সহকারী টিকিট সুপারভাইজার ছিলেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই দরজার কাছে থাকা ট্রেনের সহকারী টিকিট সুপারভাইজার ইমরান পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ট্রেনের খোলা দরজার দিকে আসার এক পর্যায়ে ঝাঁকুনিতে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো