ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রেইনি চিকিৎসকদের ফের শাহবাগ অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ ডিসেম্বর ২০২৪, ২:৪৮ বিকাল

Link Copied!

মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও শাহবাগ অবরোধ করেছেন ট্রেইনি চিকিৎসকরা। ২৫ হাজারের ভাতা ৫০ হাজার করার দাবিতে স্লোগানে উত্তাল রাজপথ।

এক দফা দাবিতে রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই শাহবাগ অবস্থান নেন সারাদেশ থেকে আসা প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। দুঘণ্টার আলটিমেটাম দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) প্রধান ফটকে অবস্থান নেন তারা।

যৌক্তিক সমাধান না আসায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশি ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের দাবি, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার বেসরকারি ট্রেনের চিকিৎসকরা।

দফায় দফায় আন্দোলনে ২০ হাজারের ভাতা প্রথমে ২৫ এরপর গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৩০ হাজার টাকা বেতন ভাতা করে প্রজ্ঞাপন দেয় সরকার। সেটি প্রত্যাখ্যান করে অনির্দিষ্টকালের কর্মসূচি পালন করছে ট্রেইনি চিকিৎসকরা। শিগগিরই যৌক্তিক সমাধান না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের।

কর্মবিরতির ডাক দিয়ে গত সপ্তাহেও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন চিকিৎসকরা। তাই আশ্বাস নয়, প্রজ্ঞাপন নিয়েই ঘরে ফেরার ঘোষণা আন্দোলনকারীদের।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো