
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের চাপায় আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আতিকুর রহমান জানান, সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান চলন্ত মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনা ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।